লাইফস্টাইল

কিনে আনা সবজি ও ফল যেভাবে পরিষ্কার করবেন

লাইফস্টাইল ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নানারকম সতর্কতা মেনে চলছেন অনেকেই। বারবার বাইরে বের হওয়া সম্ভব নয় বলে একবারেই বেশি করে শাক-সবজি ও ফল কিনে রাখছেন। এদিকে সংক্রমণ এড়াতে এসব শাক-সবজি ও ফল অনেকেই আবার সাবান দিয়ে ধুয়ে নিচ্ছেন। যা একদমই উচিত নয়। বাজার থেকে কিনে আনার পর এসব জিনিস ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন-

শাক-সবজি ধোয়ার আগে অবশ্যই আপনার হাত পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করতে হবে। ফল এবং সবজি পরিষ্কারের আগে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য নিজের ধুয়ে ফেলুন। এরপর ফল, সবজি ধুয়ে নিন।

বাজার থেকে কেনা সমস্ত ফল এবং শাক-সবজি খোলা কলের নিচে ফেলে হাত দিয়ে ঘষে পরিষ্কার করুন। এতে কোনো জীবাণু সংক্রমণের ভয় থাকে না।

সাবান বা ডিটারজেন্ট নয়, শুধু পানি দিয়ে বাজার থেকে আনা জিনিসগুলো ধুয়ে নিন। কোথা, কোনো পচা বা দাগ ধরে অংশ দেখলে সঙ্গে সঙ্গে সেটি কেটে বাদ দিয়ে দিন।

আলু বা গাজরের মতো সবজি পরিষ্কারের সময় ময়লা পরিষ্কার করতে ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন।

লেটুস এবং পাতাযুক্ত শাকগুলি এক বাটি ঠান্ডা পানিতে রাখতে হবে। বাড়তি পাতা সরিয়ে কাগজের তোয়ালে দিয়ে মুছে রাখলে ভালো থাকে।

লেটুস বা তরমুজের টুকরো প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রাখলে ভালো থাকে। অথবা বরফের উপরেও রাখতে পারেন।

কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখুন। বিশেষ করে কাঁচা মাংস এবং তাজা পণ্য। এছাড়াও, সুস্থ থাকতে প্রতিদিন কম করে ৪০০ গ্রাম ফল এবং শাক-সবজি খেতে হবে সবাইকে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 April 2020

কিনে আনা সবজি ও ফল যেভাবে পরিষ্কার করবেন

chitrodesh.com