গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘মন’

শরীর ক্ষয়ে যাবে
বয়স বেড়ে যাবে।
কোমল চেহারা হবে মলিন,
টান টান চামড়ায় ধরবে ভাঁজ।
কুচকে যাবে মুখ।
শুধু মন জেগে থাকবে
হবে না তার বয়স-
মরবে না তার ভালোবাসা।
সে ভালোবাসা চাইবে আজীবন
তাই ভালোবাসাকে রাখো জাগিয়ে,
জীবনের শেষে দিনের জন্যও।।

 

 

লেখক: কানিজ কাদীর

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 November 2022

কানিজ কাদীরের কবিতা 'মন'

chitrodesh.com