গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘বনহংসী হতে চেয়েছিলাম’

বনহংসী হতে চেয়েছিলাম
ভালোবাসার বাগানে,
তোমাকে ভেবেছিলাম বনহংস।
নরম তুলতুলে পাখনা মেলে,
তুমি আগলে রাখবে আমায়।।
কোন শিকারীর তীক্ষ্ম তীর,
লাগবে না আমার গায়।
তুমি আমায় রাখবে লুকিয়ে,
ঘাসের গহীন আড়ালে।।
তোমার নরম কুসুম ওমের তাপে,
আমি যাবো ঘুমিয়ে ,
তখন এক ফুলেল সৌরভে
মেতে উঠবো আমরা দু’জনে।।

লেখক: কানিজ কাদীর

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 March 2023

কানিজ কাদীরের কবিতা 'বনহংসী হতে চেয়েছিলাম'

chitrodesh.com