প্রধান সংবাদরাজনীতি

করোনায় আক্রান্ত আরও এক এমপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জেসীর আগে আরও ১৬ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

এমপি ফেরদৌসী ইসলাম জেসী জানান, চলমান বাজেট অধিবেশন উপলক্ষে গত ২২ জুন সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে ৯০ জন সংসদ সদস‍্যের নমুনা সংগ্রহ করে ল‍্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তিনি জানতে পারেন, তার রিপোর্ট পজিটিভ এসেছে।

সংসদ সদস্য জেসি জানান, বর্তমানে তিনি ঢাকার ন‍্যাম ভবনে অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার পরিবারের অন‍্য সদস‍্যদেরও বৃহস্পতিবার নমুনা জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০১৯ সালে ১৮ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে নির্বাচিত হন ফেরদৌসী ইসলাম জেসী।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 June 2020

করোনায় আক্রান্ত আরও এক এমপি

chitrodesh.com