চিত্রদেশ

করোনায় আক্রান্ত আমির খান

বিনোদন ডেস্ক:
ভারতে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। তারকারাও রয়েছে সেই তালিকায়। সর্বশেষ কার্তিক আরিয়ানের পর এবার করোনায় আক্রান্ত হলেন মিস্টার পারফেক্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবসর নেওয়া আমিরের এই খবরটি নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র।

আজ বুধবার (২৪ মার্চ) আমির খানের মুখপাত্র জানান, ‘আমির খানের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করছেন। তার শারীরিক অবস্থা ভালো।

সাম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে করোনা পরীক্ষা করতে বলা হচ্ছে।

আপনাদের ভালোবাসা এবং প্রার্থনার জন্য জানাই আবারো ধন্যবাদ।’

প্রসঙ্গত, সর্বশেষ এলি আব্রাহামের ‘হার ফান মওলা’ নামক একটি সিনেমার গানে দেখা মিলেছে আমির খানের।

আর চলতি বছর মুক্তি পেটে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’।

 

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 March 2021

করোনায় আক্রান্ত আমির খান

chitrodesh.com