গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘যন্ত্রণার নকশিকাঁথা’

মেহেবুব হক

আমি বলিনি আমাকেই ভালোবাসতে হবে
বলিনি তোমাকে আমার কাছে আসতেই হবে।
তবে রাতের তারারা মিটিমিটি আলো জ্বালিয়ে
আমাকে মনে করিয়ে দেয় তোমার কথা।
সেই চেনা প্রিয় মুখ!
যাকে আমি প্রতিদিন খুঁজে বেড়াই
হাতে হাত রেখে হারিয়ে যেতে চাই
ঐ দূর পাহাড়ের দেশে
যেখানে পাহাড়ের কোলে মেঘের লুকোচুরির
দৃশ্য আমার হৃদয়কে ছুঁয়ে যায় গভীরে।
আমি বলিনি আমার পাশে তোমাকে বসতেই হবে,
গাইতেই হবে তোমাকে গান।
আহ্! কী মধুর মিষ্টি ছিল তোমার কণ্ঠ
অনেক আগেই করেছ তুমি হরণ আমার মনপ্রাণ।
যেন শূন্য আমি,
নিঃস্ব আমি,
রিক্ত আমি,
আবেগের ভারে নুয়ে পড়া প্রেমিক আমি।
আমি বলিনি আমার পাশে তোমাকে থাকতেই হবে
সইতে হবে নীরব ব্যাথা,
বুনতে হবে দুঃখ, কষ্ট ও যন্ত্রণার নকশিকাঁথা।
গাইতে হবে বিরহের গান,
ভাবি তোমার হৃদয়টা ভেঙে হবে খানখান!
আমি চাই না,
আমি চাই না বিষের পেয়ালা করো তুমি পান।
অনুরোধের ঢেঁকি গিলে
তুমি হয়ো না পেরেশান।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 October 2022

কবিতা 'যন্ত্রণার নকশিকাঁথা'

chitrodesh.com