চিত্রদেশ

ওয়েব ফিল্মে আসছে অপূর্ব

বিনোদন ডেস্ক:

বনানামাত্রিক চরিত্রে হাজির হয়ে দর্শকদের কখনও হাসিয়েছেন বা আবার কখনও কাঁদিয়েছেনও। চরিত্রের প্রয়োজনে ভিন্নভাবেই সবসময় হাজির হয়েছেন পর্দায়; এবারও তার ব্যতিক্রম নয়। নতুনরূপে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

কাজ করতে যাচ্ছেন নতুন একটি ওয়েব ফিল্মে। ফিল্মের নাম ‘প্রশ্নোত্তর’। এটি পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান। গেল ৩ বছরে অপূর্ব-আরিয়ানের জুটি দর্শকপ্রিয় হয়ে উঠেছে। এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু হিট নাটক। নতুন এই ফিল্মেও চমক দেখাবেন তারা।

মিজানুর রহমান আরিয়ানের চিত্রনাট্যে এর প্রধান চরিত্রে থাকছেন অপূর্ব। বিভিন্ন চরিত্রে আরও যুক্ত হচ্ছেন ২০ জন অভিনয় শিল্পী। তবে তাদের নাম এখনই প্রকাশ করতে অনিচ্ছুক নির্মাতা।

তিনি বলেন, ‘এই গল্পটি দেড় দু’বছর ধরে জমা করে রেখেছি। আমি একা না, অপূর্ব ভাইও এটি মাথায় নিয়ে বসে ছিলেন। আমরা আসলে গল্পটি পর্দায় তোলার জন্য সঠিক সময় ও বাজেটের অপেক্ষায় ছিলাম। লাইভ টেকনোলজি সেই সুযোগটা করে দিলো। এবার আশা করছি কাজটি সঠিকভাবে শেষ করতে পারবো।’

অক্টোবরের প্রথম দিকে ঢাকা ও সিলেটে ফিল্মটির শুটিং হবে। অর্থাৎ ঢাকাকেন্দ্রিক নদীতে আর সিলেটের পাহাড়ে! এমনটাই জানান নির্মাতা।

লাইভ টেকনোলজির ব্যানারে সিনেম্যাটিক অ্যাপের জন্য নির্মিতব্য ‘প্রশ্নোত্তর’ ওয়েব ফিল্মের গল্পটিও ব্যতিক্রম। অক্টোবরে টানা ঢাকা-সিলেট শুটিং শেষে এটি দ্রুত সময়ের মধ্যে সরাসরি উন্মুক্ত হবে সিনেম্যাটিক অ্যাপ-এ।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 September 2020

ওয়েব ফিল্মে আসছে অপূর্ব

chitrodesh.com