প্রধান সংবাদ

এমপি আলী আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং দেশপ্রেমিক একজন জননেতাকে হারালাম।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক মো. আলী আশরাফ মারা যান।

 

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 July 2021

এমপি আলী আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

chitrodesh.com