প্রধান সংবাদসারাদেশ

এবার গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরের পর এবার লকডাউন করা হয়েছে গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলা। সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে দুই আমেরিকা প্রবাসীর আত্মীয় করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় ওই উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ লকডাউনের ঘোষণা দিয়েছেন।

ইউএনও’র এক আদেশে বলা হয়েছে, গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় উপস্থিত ছিলেন। তারা দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

পরবর্তীতে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অসংখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। ফলে সাদুল্লাপুরে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

ফলে ওই এলাকার মানুষের সুরক্ষার জন্য সাদুল্লাপুর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 March 2020

এবার গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

chitrodesh.com