প্রধান সংবাদবিনোদন

এক ছবিতে সাত চরিত্রে ইধিকা-সোহম!

বিনোদন ডেস্ক
টলিউড অভিনেত্রী ইধিকা পাল যেন ধরা ছোয়ার বাহিরে। বড় পর্দায় অভিষেক হয় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায়। এ ছবিতে অভিনয়ের সুবাদে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। এরপর সর্বশেষ ‘বরবাদ’ সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে।

এবার এক সিনেমায় সাত চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেত্রীকে। প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা সোহম চক্রবর্তী-ইধিকা। ছবির নাম ‘বহুরূপ’। পরিচালনা করছেন আকাশ মালাকার। ইতোমধ্যে পাকাশ্যে এসেছে ‘বহুরূপ ছবির পোস্টার। ইধিকা পালের লুক পোস্টারে নজর নেটাগরিকদের। চেনা মানুষের অচেনা রূপ।

টলিউড সিনেমার ইতিহাসে প্রথম কোন অভিনত্রীকে একসঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক। এ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সব সময় চেষ্টা করি, প্রতিটি চরিত্র নতুনভাবে তুলে ধরতে। যাতে প্রতিটি চরিত্রই দর্শক আলাদাভাবে মনে রাখেন।‌ তবে হলফ করে বলতে পারি, এই ধরনের চরিত্রে আগে আমায় ভাবা হয়নি। নিজেও ভাবিনি এমন একটা চরিত্রের প্রস্তাব পাব। অনেককিছু শিখেছি এ ছবিতে কাজের সুবাদে। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।’

রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদুতেই সাত রূপ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন সোহম চক্রবর্তী। ছবিতে যেমন দর্শক থ্রিলারের স্বাদ পাবে তেমনই থাকবে প্রেম-ভালবাসা।

বলে রাখা ভালো, সোহম- ইধিকা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে , ভরত কল, দেবলিনা দত্ত প্রমুখ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 June 2025

এক ছবিতে সাত চরিত্রে ইধিকা-সোহম!

chitrodesh.com