প্রধান সংবাদশিক্ষা

এইচএসসি ফরম পূরণ শুরু ২৭ জুন

স্টাফ রিপোর্টার:
আগামী ২৭ জুন থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। যা চলবে ৭ জুলাই পর্যন্ত। এবার অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য মতে, এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সে কারণে এ সংক্রান্ত কোনো ফি কোন শিক্ষাপ্রতিষ্ঠান নিতে পারবে না।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, করোনার কারণে গত বছরও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তা নিয়ে দোলাচলে রয়েছে শিক্ষামন্ত্রণালয়।

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 June 2021

এইচএসসি ফরম পূরণ শুরু ২৭ জুন

chitrodesh.com