অপরাধ ও আইন

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য আটক

স্টাফ রিপোর্টার:
রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 December 2019

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য আটক

chitrodesh.com