প্রধান সংবাদ

আজ রাজধানীতে গ্যাস থাকছে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকছে না।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আগুনতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন এভিনিউ আবাসিক ও আশপাশের এলাকা, বনানী পুরো এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও এর আশপাশের এলাকায় ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাসটার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে।

এ কারণে মঙ্গলবার রাজধানীর ওইসব এলাকায় মোট ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 June 2020

আজ রাজধানীতে গ্যাস থাকছে না যেসব এলাকায়

chitrodesh.com