প্রধান সংবাদ

আজ খোলা থাকছে ব্যাংক, লেনদেন আড়াইটা পর্যন্ত

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিলো। একদিন বন্ধ থাকার পরে বৃহস্পতিবার (৫ আগস্ট) ব্যাংক খোলা থাকছে। এদিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

২৮ জুলাই এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকেল ৪টা পর্যন্ত।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 August 2021

আজ খোলা থাকছে ব্যাংক, লেনদেন আড়াইটা পর্যন্ত

chitrodesh.com