প্রধান সংবাদ

আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

স্টাফ রিপোর্টার:দেশের আকা‌শে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হ‌বে। ফলে ২৮ ফেব্রুয়ারি দেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

সভাকক্ষে অনু‌ষ্ঠিত জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির এক সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

এ সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কাউসার আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. রায়হান কাওছার, সহকারি কমিশনার মো. আ. হালিম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নিয়ামতুল্লাহ।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 February 2022

আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

chitrodesh.com