প্রধান সংবাদ

বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ জুলাই) মধ্য রাত থেকে শুরু হওয়া এ যানজট বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে ধীর গতির সৃষ্টি হয়। এ সময় সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘন্টা। এই যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ায় ধীরগতির সৃষ্টি হচ্ছে। এ ধীরগতি কখনও যানজটের রূপ নিচ্ছে।

 

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, কড্ডার মোড় এলাকার পশ্চিমে একটি বাস সড়কের মধ্যে বিকল হয়ে পড়া ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় থেমে থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 July 2021

বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে যানজট

chitrodesh.com