প্রধান সংবাদ

অতিরিক্ত সচিব জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে: দুদক

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সেগুনবাগিচার দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বিরুদ্ধে অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে দুদক কমিশনার বলেন, সুনির্দিষ্ট তথ্য এলে আমরা খতিয়ে দেখব। এমনি বললে হবে না। এখানে এত বিঘা ও বিদেশে এত সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে—এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখব।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 May 2021

অতিরিক্ত সচিব জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে: দুদক

chitrodesh.com