গল্প-কবিতা

মুজিববর্ষ উপলক্ষে খেয়ালীর বছরব্যাপী মুক্তিযুদ্ধের নাটক

স্টাফ রিপোর্টার:
‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ এই প্রতিপাদ্যে রাজধানীর খেয়ালী নাট্যগোষ্ঠী মুজিববর্ষ উদযাপনে গ্রহণ করেছে বছরব্যাপী আয়োজন।

এই আয়োজনের অংশ হিসেবে আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘বঙ্গবন্ধু ও বিজয়’ শীর্ষক আলোচনা এবং মুক্তিযুদ্ধভিক্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ মঞ্চস্থ করা হবে।

রোববার (২৯ ডিসেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খেয়ালী নাট্যগোষ্ঠী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধভিক্তিক নাটক প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটর সভাপতি গোলাম কুদ্দুছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোটকে সানজিদা খানম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) নাট্যজন তপন হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেয়ালীর প্রধান নাট্যজন এ কে এ কবীর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খেয়ালীর প্রধান নাট্যজন এ কে এ কবীর ‘কদমতলী আর্মি ক্যাম্প’ নাটকটি সম্পর্কে জানান, এই নাটকটি মূলত মুক্তিযুদ্ধকালীন সময়ের আবহে তৈরি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতা এবং সেই সময়ের মানুষের দুর্ভোগ ও শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়াবার ইতিহাস বর্তমান প্রজন্মকে জানানোর একটি প্রয়াস দেখা যাবে এই নাটকে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 December 2019

মুজিববর্ষ উপলক্ষে খেয়ালীর বছরব্যাপী মুক্তিযুদ্ধের নাটক

chitrodesh.com