অর্থ-বাণিজ্য

বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কানাডা বাংলাদেশে বন্ধু রাষ্ট্র। ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।

তিনি বলেন, ২০২৭ সাল থেকে এলডিসি ভুক্ত দেশের বাণিজ্য সুবিধা থাকবে না। তখন কানাডা চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে বাংলাদেশ আশা করে।

ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন আজ সোমবার (৬ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে সাক্ষাৎ করতে আসেন। এসময় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কানাডার ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হলে বাণিজ্য ও বিনিয়োগে গতি আসবে। কানাডা-বাংলাদেশ এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করতে একমত। যত দ্রুত সম্ভব এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এতে করে বিজনেস ম্যান টু বিজনেস ম্যান (বিটুবি) আলোচনার জন্য একটি প্লাটফর্ম তৈরি হবে।

বাংলাদেশে এগ্রো প্রসেসিং জোন গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে, কানাডা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবে বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন বলেন, কানাডা বাংলাদেশের সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত। যত তাড়াতাড়ি এ গ্রুপ গঠন করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের কাজ শুরু করা সম্ভব হবে। কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশ দৃশ্যমান উন্নয়ন করছে। কানাডা বাংলাদেশের উন্নযনে অংশীদার হতে আগ্রহী।

বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হলে কানাডা অগ্রাধীকার ভিত্তিতে বাণিজ্য সহযোগিতা প্রদান করবে। প্রাইভেট সেক্টরে ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে, কানাডা এ সুযোগ নিতে চায় বলেও জানান বেনোয়েট প্রিফনটেইন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) শরিফা খান উপস্থিত ছিলেন।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 January 2020

বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান: বাণিজ্যমন্ত্রী

chitrodesh.com