খেলাধুলা

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক:

রাজধানীর মিরপুরে সন্ধ্যা ৭টায় শিরোপার লড়াইয়ে নামবে খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস। এবারের বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল খুলনা।

এরপর প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে ২৭ রানে হারিয়ে ফাইনালে নাম লেখায় মুশফিকের দল।

খুলনার কাছে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে এসেছে আন্দ্রে রাসেলের রাজশাহী। আসরে ২ দলের আগের ৩ দেখায় দুইবার খুলনা আর একবার জয়ের দেখা পেয়েছে রাজশাহী।

বঙ্গবন্ধু বিপিএল ফাইনালের আগের রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের দাম বাড়িয়েছে বিসিবি।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
17 January 2020

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল আজ

chitrodesh.com