প্রধান সংবাদরাজনীতি

নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘উনার শারীরিক অবস্থা তো এমনিতেই সংকটাপন্ন ছিল। আজ আরও অবনতি হয়েছে। তবে আমরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি।’

চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই মন্ত্রীকে বিদেশ নেয়ার বিষয়ে তারা কোনো মতামত দেননি। বিষয়টি তার পরিবারের ওপর ছেড়ে দিয়েছেন।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। ৪ জুন কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে স্ট্রোক করেন তিনি। পরে অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর থেকে তার জ্ঞান ফেরেনি। তবে দ্বিতীয়বার করোনা পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে।

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 June 2020

নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি

chitrodesh.com