অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন চালু রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার:
ছুটির মধ্যে রাফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় নগদ অর্থের যোগান নিশ্চিত করতে বলা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচল রাফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের জন্য সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার (সহজ শর্তে ঋণ/বিনিয়োগ) অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণের উদ্দেশ্যে সব এমএফএস প্রোভাইডার স্ব-স্ব সিস্টেম, ডিস্ট্রিবিউশন এজেন্ট পয়েন্টসগুলোতে প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের যোগান নিশ্চিত করবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সেবা আবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পুলিশ হেড কোয়ার্টার্সে পাঠানো এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সাধারণ ছুটির সময়কালে এমএফএস পরিষেবা সম্পাদনের লক্ষ্যে, এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্টিবিউটরের কর্মচারী এবং এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী যাতে এজেন্ট পয়েন্টগুলো খোলা রাখা যায়, সে বিষয়ে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 April 2020

মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন চালু রাখার নির্দেশ

chitrodesh.com