প্রধান সংবাদ

প্রায় পুরো রাজধানীতে ছড়িয়েছে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার:
প্রায় পুরো রাজধানীতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার পর্যন্ত রাজধানীর ৪৬টি এলাকায় সংক্রমণ পাওয়া গেছে। চিহ্নিত করোনা রোগীর মোট ৫৬ শতাংশই রাজধানীর বাসিন্দা।

ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলাসহ ২২টি জেলায় সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ২১৮ ব্যক্তি শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১২৩ জন (৫৬ দশমিক ৪২ শতাংশ) ঢাকা মহানগরীর বাসিন্দা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেয়া তথ্যে এই চিত্র পাওয়া গেছে।

সংক্রমণ ঠেকাতে রাজধানীর যেসব জায়গায় রোগী শনাক্ত হচ্ছে, সেখানে সীমিত পরিসরে ভবন বা গলি লকডাউন (অবরুদ্ধ) করা হচ্ছে।

এ পর্যন্ত রাজধানীর অন্তত ৫৪টি জায়গায় এ ধরনের লকডাউন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। তখন শনাক্ত হয়েছিল তিনজন রোগী। এক মাসের মাথায় সেটা দাঁড়িয়েছে ২১৮ জনে। কোনো দেশে সংক্রমণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটাকে সংক্রমণের চতুর্থ স্তর ধরা হয়। বাংলাদেশ এখন সেই স্তরে রয়েছে।

/

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 April 2020

প্রায় পুরো রাজধানীতে ছড়িয়েছে করোনাভাইরাস

chitrodesh.com