প্রধান সংবাদসারাদেশ

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান আর নেই

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ ডিলু আর নেই।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মেয়ে মাহজেবিন শিরীন পিয়া বাবা শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুর রহমান শরীফ বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদ স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর পাঁচবারেরর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার জানাজা নামাজের সময় এখনও নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, শামসুর রহমান শরীফের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা গ্রামে। ঈশ্বরদী পৌর শহরের আলীবর্দী সড়কের বাসভবনে তিনি বসবাস করতেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 April 2020

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান আর নেই

chitrodesh.com