প্রধান সংবাদ

দেশে করোনা আক্রান্ত ২০০ ছাড়ালো

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২১৮ জন দাঁড়ালো। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখা বেড়ে হয়েছে ২০ জন।

ঠিক এক মাস আগে দেশে প্রথমবারের মত কারো দেহে সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তদের মধ্যে মোট ৩৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইনে বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৫৬৩টি ও দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৪২৫টি মিলিয়ে মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। তন্মধ্যে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুুরুষ ৩৩ জন এবং নারী ২১ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। নতুন করে কেউ সুস্থ হননি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৩৩-ই আছে।

নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৩৯ জন শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪ লাখ ৩৪ হাজারের বেশি। মারা গেছেন ৮২ হাজারের বেশি মানুষ। তবে তিন লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 April 2020

দেশে করোনা আক্রান্ত ২০০ ছাড়ালো

chitrodesh.com