প্রধান সংবাদসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশফেরত একজনের মৃত্যু, বাড়ি অবরুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মালয়েশিয়াফেরত এক ব্যক্তির মৃত্যুর পর একটি বাড়ি অবরুদ্ধ করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে ৩৫ বছর বয়সী এই ব্যক্তি উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের মকবুলপুরে তার শ্বশুরবাড়িতে মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী জানান, ওই ব্যক্তি মালয়েশিয়া থেকে ফেরার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন। গত ১ এপ্রিল তার কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়। পরে তিনি তার শ্বশুরবাড়ি বেড়াতে যান। সেখানে মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান।

ইউএনও ওই ব্যক্তির পরিবারের বরাতে বলেন, মৃত্যুর আগে তার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছিল। তিনি পরীক্ষা করালে টাইফয়েড ধরা পড়ে। তবে কী কারণে তিনি মারা গেছেন তা পরীক্ষা না করা পর্যন্ত বলা যাচ্ছে না।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ইউএনও বলেন, এ ঘটনায় জেঠাগ্রামে তার শ্বশুরবাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা প্রয়োজন মনে করলে পুরো গ্রাম অবরুদ্ধ করা হবে।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 April 2020

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশফেরত একজনের মৃত্যু, বাড়ি অবরুদ্ধ

chitrodesh.com