প্রধান সংবাদরাজনীতি

৭ মার্চ না মানার অর্থ স্বাধীনতাকে অস্বীকার করা: কাদের

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা ৭ মার্চের ভাষণ ও দিবসটি মানে না তারা প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে।’

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এর জন্য আলাদা কোনো আয়োজন দরকার নেই। বাঙালির জাতির হাজার বছরের ইতিহাসে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন।’

কাদের আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা।’

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 March 2020

৭ মার্চ না মানার অর্থ স্বাধীনতাকে অস্বীকার করা: কাদের

chitrodesh.com