বই পরিচিতিবইমেলা

শ্যামল দত্ত ও সালেক নাছির উদ্দিনের সম্পাদনায় দুটি বই

সাহিত্য ডেস্ক:

শ্যামল দত্ত ও সালেক নাছির উদ্দিনের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘সাহিত্য ভাবনা : আমাদের রবীন্দ্রনাথ থেকে আমাদের হুমায়ূন’ ও ‘বাংলাদেশের সেরা ছোটগল্প’ নামে বই দুটি।

‘সাহিত্য ভাবনা : আমাদের রবীন্দ্রনাথ থেকে আমাদের হুমায়ূন’ বইয়ে বাংলা সাহিত্যের খ্যাতিমান ১২ জন লেখকের লেখা, তাদের চিন্তা, জীবন ও দর্শন নিয়ে লিখেছেন বাংলাদেশের খ্যাতিমান এবং তরুণ লেখকেরা।

খ্যাতিমান যে ১২ জন লেখককে নিয়ে লেখা হয়েছে তারা হলেন : রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, শহীদুল্লা কায়সার, মাহবুব উল আলম চৌধুরী, শামসুর রাহমান, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, আহমদ ছফা এবং হুমায়ূন আহমেদ।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, দর্শন ও তার লেখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন ছয় জন লেখক। আহমদ রফিক লিখেছেন ‘রবীন্দ্র-বিজয়া সম্পর্কের বাস্তবতা’, সেলিনা হোসেন লিখেছেন ‘জীবনছবির আঙিনায়’, আতিউর রহমান লিখেছেন ‘রবীন্দ্রনাথ : শিক্ষাভাবনা’, বিশ্বজিৎ ঘোষ লিখেছেন ‘রবীন্দ্রসংগীতে নারী’, মজিদ মাহমুদ লিখেছেন ‘রবীন্দ্রনাথের প্রাচ্যচিন্তা’ ও সৌমিত্র শেখর লিখেছেন ‘রবীন্দ্রনাথ : কে বলে গো নেই আমি’।

কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা, তার জীবন ও তার লেখার বিভিন্ন দিক নিয়ে লিখেছেন পাঁচ জন লেখক। রফিকুল ইসলাম লিখেছেন ‘একুশ শতকে নজরুলের প্রাসঙ্গিকতা’, মুহম্মদ নূরুল হুদা লিখেছেন ‘নজরুলের ভাষা-বিদ্রোহ’, আবুল আহসান চৌধুরী লিখেছেন ‘নজরুল ও শনিবারের চিঠি : উত্তর পর্ব’, রেজাউদ্দিন স্টালিন লিখেছেন ‘নেরুদা ও নজরুল’, ও এবিএম ফয়েজ উল্যাহ লিখেছেন ‘নজরুল মনীষার শেকড় সন্ধান’।

বেগম রোকেয়ার ভাবনা, চেতনা ও আন্দোলন নিয়ে লিখেছেন তিন জন লেখক। আয়শা খানম লিখেছেন ‘একুশ শতক, বাংলাদেশের নারী’, দিল মনোয়ারা মিনু লিখেছেন ‘রোকেয়ার চেতনায় সাংস্কৃতিক আন্দোলন’, ও লীনা পারভীন লিখেছেন ‘বেগম রোকেয়াকে কতটা ধারণ করি?’

হুমায়ূন আহমেদের লেখা, চলচ্চিত্র ও সংগীত নিয়ে আলোচনা করেছেন পাঁচ জন লেখক। আহমদ কবির লিখেছেন ‘গল্পকার হুমায়ূন আহমেদ’, আহসান হাবীব লিখেছেন ‘একদিন পৃথিবীর পথে ফলিয়াছি…’, ধ্রুব এষ লিখেছেন ‘হুমায়ূন আহমেদের বইয়ের প্রচ্ছদ কাহিনি’, রেজাউল করিম খোকন লিখেছেন ‘চলচ্চিত্রে হুমায়ূন আহমেদ’ ও স. ম. শামসুল আলম লিখেছেন ‘সংগীতসাহিত্যে হুমায়ূন আহমেদ’।

‘সাহিত্য ভাবনা : আমাদের রবীন্দ্রনাথ থেকে আমাদের হুমায়ূন’ গ্রন্থটি প্রকাশ করেছে ‘বাংলা প্রকাশ’। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ৪৫০ টাকা।

‘বাংলাদেশের সেরা ছোটগল্প’ গ্রন্থটিতে স্থান পেয়েছে বাংলাদেশের কয়েকজন খ্যাতিমান ও তরুণ কথাসাহিত্যিকের ৩৩টি ছোটগল্প। কয়েকটি গল্প হল- সেলিনা হোসেনের ‘সন্ধিক্ষণ’, সৈয়দ মনজুরুল ইসলামের ‘ভোরের গল্প’, ইমদাদুল হক মিলনের ‘কার ছবি’, মঈনুল আহসান সাবেরের ‘নুসরাত শারমিন’, হরিশংকর জলদাসের ‘ভলাকুট’, শাকুর মজিদের ‘নিয়নের ধূসর আলো’, আনিসুল হকের ‘ছায়ার ছবি’, জাকির তালুকদারের ‘এটাও আমার আব্বার গল্পই’, বিশ্বজিৎ চৌধুরীর ‘মধুমালতী ডাকে আয়’, রহীম শাহের ‘ওদের আসতে দাও’, মজিদ মাহমুদের ‘বন্ধন’, আহমাদ মোস্তফা কামালের ‘সেই সত্য যা রচিবে তুমি’, ধ্রুব এষের ‘দেশ বিড়ির প্যাকেট’, স্বকৃত নোমানের ‘ইবিকাসের বংশধর’।

‘বাংলাদেশের সেরা ছোটগল্প’ গ্রন্থটি প্রকাশ করেছে ‘ছায়াবীথি’ প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ৬০০ টাকা।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 November 2019

শ্যামল দত্ত ও সালেক নাছির উদ্দিনের সম্পাদনায় দুটি বই

chitrodesh.com