প্রধান সংবাদ

রাজধানীতে হামলায় দুই সাংবাদিক আহত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর দুই সংবাদিক হামলার শিকার হয়েছেন।

হামলায় প্রতিবেদক ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল আহত হন। তাদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করে নেয় সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে।

সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। মেডিকেলের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালায় শুল্ক বিভাগ। সেসময় সংবাদ সংগ্রহে নিউজ টোয়েন্টিফোরের টিমও যোগ দেয়। অভিযানের সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা চালায় অবৈধ বন্ড ব্যবসায়ীরা। হামলাকারীরা নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ব্যাকপ্যাক ও ক্যামেরা কেড়ে নেয় এবং প্রতিষ্ঠানটির গাড়িও ভাঙচুর করে।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে ফখরুল হাতে গুরুতর ব্যথা পেয়েছেন। দুজনই চিকিৎসাধীন।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 February 2020

রাজধানীতে হামলায় দুই সাংবাদিক আহত

chitrodesh.com