
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘মানবিক পৃথিবী’
সংগ্রামের চূড়ান্ত চূড়োয় আত্মঅহমিকার গ্রাস
বিভেদের দুর্ভেদ্য প্রাচীরে মানবপ্রেমের বাণী
সভ্যতার ভাগাঙে বসে দেশপ্রেমের ফুলঝুরি।
এসবই ঘটে চলেছে সময়ের তালে
শান্ত মনকে অশান্ত করেছে ভাবনার বেড়াজালে
সংকটের সমীকরণের সমাধান খুঁজেছি আড়ালে।
তবুও মনের গভীরে অস্থিরতার ঢেউ তুলে
নিষ্ঠুর মাটির পৃথিবীর মানবতার গল্প বলে
আমি সুখি পৃথিবীর স্বপ্ন দেখছি দুহাত তুলে।





