গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘জীবনের স্মৃতি’

সুরের গভীরে মূর্ছনার ঢেউ জেগেছে
উচ্ছ্বাসের বাঁধভাঙা উল্লাশে মেতেছে জীবন
আত্মার সন্তুষ্টি ছুয়েছে ঐশী আলোর প্রান্তে।

আবারো জীবনের বুকে রঙ ফিরেছে
কৃষ্ণচূড়ার নীচে যৌবন হয়েছে
উষ্ণতার রক্তিম আভা মিলেছে ঊষার দিগন্তে।

এমনিভাবে সৃষ্টির কীর্তিতে স্রষ্টা হেসেছে
অনাগত জীবন অপার আনন্দের জোয়ারে ভেসেছে
জীবনের স্মৃতি মিলেছে ঐশী আলোর ভুবনে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 July 2026

মো: মেহেবুব হকের কবিতা 'জীবনের স্মৃতি'

chitrodesh.com