প্রধান সংবাদ

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ৩০ জন যাত্রী নিয়ে রডবোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ভোর ৫টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৭ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 May 2026

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানী

chitrodesh.com