প্রধান সংবাদসারাদেশ

মৌলভীবাজারে দোকানে ভয়াবহ আগুন, একই পরিবারের নিহত ৫

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডে একটি ভবনে ভয়াবহ অন্ডিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের ২য় তলায় থাকা একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তবে কীভাবে ওই দোকানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 January 2020

মৌলভীবাজারে দোকানে ভয়াবহ আগুন, একই পরিবারের নিহত ৫

chitrodesh.com