প্রধান সংবাদসারাদেশ

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১২

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে একটি যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বহনকারী লেগুনাটি কারখানায় যাচ্ছিল। সকালে মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত এবং ১২ শ্রমিক আহত হন। হতাহতরা সবাই মোশারফ কারখানার শ্রমিক।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আতদের উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত লেগুনাটি থানায় নিয়ে আসা হয়েছে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 August 2025

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১২

chitrodesh.com