প্রধান সংবাদবিনোদন

পদ্মা সেতুর ২৫৫০ মিটার দৃশ্যমান হবে আজ

স্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার পদ্মা সেতুতে ১৭তম স্প্যান ‘৪ডি’ বসতে পারে। সকালে স্প্যানটি ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর বসানো হবে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর ২ হাজার ৫৫০ মিটার। আবহাওয়া অনুকূলে থাকলে দুপুর ১টার মধ্যেই স্প্যান বসানো সম্ভব হবে বলে আশাবাদী প্রকৌশলীরা।

১৬তম স্প্যান বসানোর মাত্র সাত দিনের মাথায় বসতে চলেছে এই স্প্যান।

জানা গেছে, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয়, ১৩ এপ্রিল চতুর্থ, ২৯ জুন পঞ্চম, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ষষ্ঠ, ২০ ফেব্রুয়ারি সপ্তম, ২০ মার্চ অষ্টম, ১৮ এপ্রিল নবম স্প্যান বসানো হয়।

প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, মঙ্গলবার পদ্মা সেতুর ১৭তম স্প্যানটি বসানো হচ্ছে। স্প্যানটি বর্তমানে পদ্মার চরে প্লাটফর্মে রাখা আছে। চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি।

চিত্রদেশ ডটকম//এলএইচ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 November 2019

পদ্মা সেতুর ২৫৫০ মিটার দৃশ্যমান হবে আজ

chitrodesh.com