প্রধান সংবাদ

শেহবাজ শরীফকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার:
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উপহার স্বরূপ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ঢাকা থেকে এ উপহারের আম পাঠানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশগুলোতে আম উপহার পাঠাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও আম পাঠানো হয়েছে। সোমবার (৪ জুলাই) পাঠানো আম ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করবে। এরপর আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে দেয়া হবে।

এর আগে গত বছরও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানকেও আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 July 2022

শেহবাজ শরীফকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

chitrodesh.com