প্রধান সংবাদ

ধলেশ্বরী-শীতলক্ষ্যার মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। নিহতের নাম হুমায়ূন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে চর কিশোরগঞ্জ এলাকার ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরসাদ হোসেন জানান, দিবাগত রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ এবং শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে নিহত হন একজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে নেয়া হয়েছে মিটফোর্ড হাসপাতালে। নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 December 2019

ধলেশ্বরী-শীতলক্ষ্যার মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

chitrodesh.com