প্রধান সংবাদ

দিল্লিতে একটি ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

আন্তজার্তিক ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লির পশ্চিমাঞ্চলে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে পৌনে ৫টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের ভবটিতে আগুন লাগে। চারতলা ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আগুন লাগার পর ভবন থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও একটি তলায় তল্লাশি চালানো বাকি রয়েছে।

আগুনের সূত্রপাত হয় দ্বিতীয় তলায় সিসিটিভি ক্যামেরা ও রাওটার প্রস্ততকারক কোম্পানির অফিস থেকে। ঘটনার পর পুলিশ কোম্পানির মালিককে হেফাজতে নিয়েছে। সূত্র: এনডিটিভি

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 May 2022

দিল্লিতে একটি ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

chitrodesh.com