প্রধান সংবাদস্বাস্থ্য কথা

রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। একজন নেগেটিভ হওয়ার পর মৃত্যুবরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ২, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৬ জন।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 September 2021

রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু

chitrodesh.com