অন্যান্য

সী পার্ল বীচের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বীচ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (২২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৬৩ পয়সা।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
23 August 2021

সী পার্ল বীচের লভ্যাংশ ঘোষণা

chitrodesh.com