খােজঁ-খবরপ্রধান সংবাদ

মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ হচ্ছে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার:
আগামী বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১২ আগস্টের পর দেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে, যেসব স্থানে ওই ভ্যাকসিনের প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেখানে দ্রুত প্রথম ডোজ দেওয়া সম্পন্ন করে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করতে হবে।

আরও বলা হয়, ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। শিগগিরই দেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাঠানো হবে।

চিঠিতে আরও জানানো হয়, নির্দেশনাটি দেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 August 2021

মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ হচ্ছে বৃহস্পতিবার

chitrodesh.com