অপরাধ ও আইনপ্রধান সংবাদ

মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে: পরীমণি

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

এদিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মাদক মামলায় ২ দিন এবং পর্ণোগ্রাফি ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এছাড়া রাজের সহযোগী সবুজকে ৪ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীমনিকে দেখতে আদালত প্রাঙ্গণে শত শত মানুষের ভিড় জমিয়েছে। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। নিরাপত্তার স্বার্থে এজলাস থেকে বের করে দেয়া হয় সাংবাদিকদের।

এর আগে, ৪ আগস্ট বনানীর নিজ বাসা থেকে মাদকসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হন নায়িকা পরীমনি। মাদক মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 August 2021

মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে: পরীমণি

chitrodesh.com