স্বাস্থ্য কথা

গমের রুটি খেলে সারবে যেসব রোগ

স্বাস্থ্য ডেস্ক:
সাদা ময়দার চেয়ে গমের লাল আটার রুটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী- এমনই মত পুষ্টিবিদদের। বেশ কিছু গবেষণা অনুসারে, নিয়মিত গমের রুটি খাওয়া শুরু করলে শরীরে ভিটামিন বি ১, বি ২, বি ৩, বি ৬ এবং বি ৯-এর চাহিদা মেটে ঘটে।

সেই সঙ্গে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবারের ঘাটতি মেটে। ফলে একাধিক ছোট-বড় রোগ ধারে কাছেও ঘেঁষতে পরে না।

বিশেষ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, কোষ্ঠকাঠিন্যের মতো রোগের প্রকোপ কমে এবং হজম ক্ষমতার উন্নতি ঘটে চোখে পড়ার মতো।

তবে একদিন খেলে হবে না। প্রতিদিনের ডায়েটে রুটি রাখতে হবে। জেনে নিন গমের রূটি খেলে শরীর কেমন উপকার পাবে আর কোন রোগগুলো সারবে-

ডায়েবেটিস নিয়ন্ত্রণে

শত চেষ্টা করেও অনেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তবে নিয়মিত ভাতের বদলে গমের রুটি খাওয়ার অভ্যাস গড়লে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে।

গমে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। যা শরীরে প্রবেশ করা মাত্রই ৩০০ রকমের উপকারী এনজাইমের ক্ষরণ বেড়ে যায়। এ কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

দৃষ্টিশক্তি বাড়াতে

গমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই, নিয়াসিন এবং জিঙ্কের মতো উপকারী উপাদান। যা ম্যাকুলার ডিজেনারেশনের মতো সমস্যা দূরে রাখে।

এর ফলে অল্প বয়সেই চোখে ছানি পড়ার আশঙ্কাও আর থাকে না। সেই সঙ্গে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে চোখে পড়ার মতো।

হার্ট সুস্থ থাকে

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদয় ভালো থাকে। তাই ব্লাড প্রেশার যাতে কখনই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে নজর রাখতে হবে।

গমের রুটিতে থাকা ডায়াটারি ফাইবার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আর থাকে না।

ওজন নিয়ন্ত্রণে থাকে

রুটিতে যেহেতু অনেক ফাইবার থাকে, তাই অনেক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে খিদে কমে যায়। আর কম পরিমাণে খাওয়ার কারণে স্বাভাবিকভাবেই শরীরে অপ্রয়োজনীয় ক্যালরির মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও আর থাকে না।

এ কারণে ওজন থাকে নিয়ন্ত্রণে। এ ছাড়াও রুটিতে উপস্থিত ফাইবার, হজম ক্ষমতার উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে। তাই কারণে শরীরের অতিরিক্ত মেদ জমার আশঙ্কা আর থাকে না।

ক্লান্তি দূর হয়

সকালে রুটি দিয়ে নাস্তা করলে সারাদিন শরীরে ভরপুর এনার্জি পাওয়া যায়। রুটি খেলে কার্বোহাইড্রেটের ঘাটতি মেটে। এ কারণে ক্লান্ত হয়ে পড়ার মতো সমস্যা নিমেষে দূরে পালায়। এমনকি মন-মেজাজও চাঙ্গা হয়ে ওঠে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ে

নিয়মিত গমের রুটি খাওয়া শুরু করলে সত্যিই ত্বকের জেল্লা বাড়ে। বেশ কিছু গবেষণা অনুসারে, রুটিতে থাকা জিঙ্ক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

চিত্রদেশ//এফটি//
জনতারকণ্ঠ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 August 2021

গমের রুটি খেলে সারবে যেসব রোগ

chitrodesh.com