প্রধান সংবাদ

গরু ও খাসি কোরবানি দিচ্ছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:
এবার ঈদুল আজহায় একটি গরু ও একটি খাসি কোরবানি দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন তার গুলশান বাসভবন ফিরোজায় পশু দুটি কোরবানি করা হবে।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) এবার একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় গরুর মাংস খান না। খুবই নরম খাবার খান।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, বিএনপি চেয়ারপারসনের দেওয়া কোরবানির পশুর মাংসের কিছু অংশ তার বাসভবনের স্টাফরা খাবারের জন্য রাখবেন। অধিকাংশ রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হবে।

এছাড়া খালেদা জিয়ার নামে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা তার নামে কোরবানি দিচ্ছেন বলে জানা গেছে।

বিএনপি সূত্রে জানা যায়, করোনা মহামারির কারণে এবারের ঈদেও খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের সাক্ষাৎ হচ্ছে না। তবে, স্বাস্থ্যবিধি মেনে ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং বোন সেলিমা ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 July 2021

গরু ও খাসি কোরবানি দিচ্ছেন খালেদা জিয়া

chitrodesh.com