প্রধান সংবাদ

২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: তাপস

স্টাফ রিপোর্টার:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। বুধবার (২১ জুলাই) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দ‌ক্ষি‌ণের মেয়র এ মন্তব্য করেন।

মেয়র ফজলে নূর তাপস বলেন, ঢাকাবাসীর প্রতি নিবেদন করবো, আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন, কোরবানি দেবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকে কাজ করবে। আপনাদের কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে করে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা শহর থেকে সব বর্জ্য অপসারণ করতে পারি। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।

মেয়র বলেন, ত্যাগের মহিমায় আজ সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

জাতীয় মসজিদের খতিব এ সময় করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তা’আলার রহমত প্রার্থনা এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 July 2021

২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: তাপস

chitrodesh.com