প্রধান সংবাদ

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম

স্টাফ রিপোর্টার:
মন্ত্রিসভার কলেবর বাড়ছে। নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী হচ্ছেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রতিমন্ত্রী নিয়োগ পাচ্ছেন। আগামী রোববার (১৮ জুলাই) তিনি শপথ নিতে পারেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রোববার বঙ্গভবনে তার শপথ এবং ওইদিনই দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

তবে আপাতত অন্য কোনো মন্ত্রণালয়ে রদবদল আনার বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 July 2021

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম

chitrodesh.com