প্রধান সংবাদ

সেনাপ্রধানের দায়িত্ব নিলেন শফিউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার:
নবনিযুক্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান নতুন সেনাপ্রধানকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান।

তিনি বলেন, র‌্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সেনাপ্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।

এর আগে গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 June 2021

সেনাপ্রধানের দায়িত্ব নিলেন শফিউদ্দিন আহমেদ

chitrodesh.com