প্রধান সংবাদ

আমার নামে ২০১টি ভুয়া আইডি: কাদের

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে দুই শতাধিক ভুয়া আইডি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা জানান।

তিনি বলেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনবিরুদ্ধ।প্রকৃতপক্ষে আমি যে আইডি ব্যবহার করছি, সেটা ভেরিফায়েড ফেসবুক আইডি।

ওবায়দুল কাদের তার ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনো কমেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

 

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 May 2021

আমার নামে ২০১টি ভুয়া আইডি: কাদের

chitrodesh.com