অপরাধ ও আইনপ্রধান সংবাদ

রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি গয়না লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর একটি জুয়েলার্স থেকে ৫০০ ভরি গয়না ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে লুটের এ অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এই লুটের ঘটনা ঘটে। রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকপক্ষ আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমকে অমিত সাহা বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে এই লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গয়না ও নগদ অর্থ নিয়ে যায়।

অমিত সাহার ভাষ্য, সিসি টিভির ফুটেজে যে তিনজনকে দেখা যায়, তাদের দুজনের মুখ ঢাকা ছিল। অন্যজনের মুখ খোলা ছিল।

অর্থসহ স্বর্ণালংকার লুটের এই ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গেছে। তারা তথ্য সংগ্রহ করছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আজাদ বলেন, রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনার অভিযোগ এসেছে। দুর্বৃত্তরা গত রাতে দোকানের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করেছে বলে অভিযোগ করেছে জুয়েলার্স কর্তৃপক্ষ।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 February 2021

রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি গয়না লুটের অভিযোগ

chitrodesh.com