প্রধান সংবাদসারাদেশ

ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি

স্টাফ রিপোর্টার:
ঘন কুয়াশায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসাতে দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল ৮টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল ফের শুরু হয়।

এদিকে ফেরি চলাচল শুরু হলেও পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসাতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

নদীতে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট পারের জন্য অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

ঘাটে পারাপারের জন্য ১৪টি ফেরি আছে। ঘণ্টাখানেকের ভেতর আটকে থাকা গাড়িগুলো পার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 December 2019

ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক গাড়ি

chitrodesh.com